• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৩ গাঁজা ব্যবসায়ী আটক

ভৈরবে ৩ গাঁজা ব্যবসায়ী আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে পুলিশের কথিত সোর্সসহ ৩ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ২৫ জুলাই শনিবার মধ্যরাতে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকা ও কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে গাঁজা বিক্রির সময় পৌর শহরের কমলপুর এলাকা থেকে ভৈরব থানার কথিত সোর্স রজব আলীকে আটক করা হয়। রজব আলী (৪৮) কমলপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। এ সময় গাঁজা ক্রেতা একই এলাকার আব্দুল সামাদের ছেলে ফয়সাল (৪০)কে আটক করা হয়। অপরদিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকা থেকে গাঁজা বিক্রির সময় কালু মিয়ার ছেলে ফালান (৩৮)কে আটক করা হয়।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক আলী মোহাম্মদ রাশেদ জানান, রজব আলী ভৈরব থানার সোর্স হলেও সে অপরাধী। গাঁজা বিক্রির সময় তাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এসময় ক্রেতা ফয়সাল মিয়াকে আটক করা হয়। অপরদিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ গাঁজা বিক্রেতা ফালানকে আটক করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ভৈরবকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *