• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে জাতীয় মৎস্য উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করণ ও একটি সমিতিকে ট্রাক প্রদান করা হয়েছে। ২৬ জুলাই রোববার উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করে এবং একটি সমিতিকে ট্রাক প্রদান করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. রাজু আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান।
এ বিষয়ে লতিফুর রহমান বলেন, ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আজকে উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। এরমধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, ঘাসকাপ। এছাড়াও আগানগর-১ মৎস্য সিআইজি সমিতিকে এনএটিপি-২, মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-২ (এআইএফ-২) এর অনুদানপ্রাপ্ত উপ-প্রকল্প থেকে একটি ট্রাক প্রদান করা হয়েছে। সমিতির পক্ষ থেকে এ ট্রাক গ্রহণ করেন সমিতির সভাপতি মো. আবু তালেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *