• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

শোক সংবাদ: ইটনার বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ভূঁইয়ার কারোনায় মৃত্যু

শোক সংবাদ
ইটনার বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান
আব্দুর রউফ ভূঁইয়ার কারোনায় মৃত্যু

# মোস্তফা কামাল :-

ইটনা উপজেলার বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ভূঁইয়া (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। চারদিন আগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইম্পাস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে। কিন্তু সবরকম চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ওই হাসপাতালেই ২১ জুলাই মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি হৃদরোগী ও ডায়বেটিসে আক্রান্ত ছিলেন। হৃদরোগের জন্য তার রিং পরানো ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আজ ২২ জুলাই বুধবার ভোরবেলায় তার লাশ কিশোরগঞ্জে নিয়ে আসা হয়েছে। বাদ জোহর জানাজা শেষে শহরতলির শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *