কিশোরগঞ্জে নতুন ১৩ জনের করোনা ধরা পড়েছে। মারাও গেছেন আরো একজন। তবে নতুন ১৪ জন সুস্থও হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাতে পাওয়া ১০৩টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, পাকুন্দিয়া ও কুলিয়ারচরে একজন করে। অন্য জেলা থেকে উপসর্গ নিয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৮৯টি নমুনা। এছাড়া সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, ভৈরব ও বাজিতপুরে ২ জন করে এবং হোসেনপুর ও তাড়াইলে একজন করে। সদর উপজেলায় একটি মৃত্যুর ঘটনাও রয়েছে। এ নিয়ে সদর উপজেলায় ৭ জন মারা গেলেন। আর জেলায় মারা গেছেন ৩৩ জন। মঙ্গলবার জেলায় চিকিৎসাধীন ছিলেন ২২০ জন।