• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হোসেনপুরে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে
বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হোসেনপুর প্রতিনিধি ্:

হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও চারতলা একাডেমিক ভবন নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, বিশিষ্ট শিল্পপতি প্রফেসর নূরুল আলম ভূইয়া হেলাল, জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মো. মকবুল হোসেন, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক মো. দিদারুল হক রাসেল, বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, নুরুল ইসলাম, প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক ও সম্পাদক মো. আবদুল কাইয়ুম খান। সবশেষে স্থানীয় শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *