কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সচেতনাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এবং উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করে হোসেনপুর উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী অফিসার এএসএম জাহিদুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, জাইকা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম প্রমুখ।