• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে পুলিশের সোর্স কাসেম হত্যা, একজনের স্বীকারোক্তি

ভৈরবে পুলিশের সোর্স কাসেম হত্যা
একজনের স্বীকারোক্তি

সুমন মোল্লা :

ভৈরবে পুলিশের সোর্স আবুল কাসেম হত্যা মামলার রহস্য উন্মোচনে অগ্রগতি হয়েছে। পুলিশের ধারণা, কয়েক দিনের মধ্যে মূল হোতাকে গ্রেফতার করা সম্ভব হবে। তখন পূর্ণ রহস্য উন্মোচনে আর কোনো জটিলতা থাকবে না। বিশেষ করে চিহ্নিত ‘মাদককারবারী’ মো. আলম গ্রেফতার হওয়ার পর হত্যার জট খুলতে শুরু করে।
পুলিশ আলমকে ৬ মার্চ শুক্রবার ভোরে হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে গ্রেফতার করে। তিনি হলেন কাসেম হত্যা মামলার ৩ নম্বর আসামি। আলম শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, আবুল কাসেমের বাড়ি পৌর শহরের আমলাপাড়ায়। ২০ বছর আগে পুলিশের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। এরপর থেকে তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। মূলত পুলিশের সোর্স পরিচয় ছিল তার পেশা। সোর্স পরিচয়ের পাশাপাশি নানা অপরাধ মূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করতেন। কাসেমের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। এই প্রেক্ষাপটে ৩০ জানুয়ারি সকালে পৌর শহরের স্টেশন এলাকার রেলওয়ে কলোনির সড়কের পাশ থেকে আবুল কাসেমের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই কাসেমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে আলম এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার বলেন, জবানবন্দিতে আলম উল্লেখ করেন, পৌর শহরের পঞ্চবটির রহিমা ওরফে রুহি চিহ্নিত মাদক কারবারি। ঘটনার রাতে কাসেমের সঙ্গে আলমের একাধিকবার ফোনে যোগাযোগ হয়। তখন তাদের মধ্যে ব্যবসায়িক কথাবার্তা হয়। ঘটনার রাতে রহিমার বাসায় যান কাসেম। পরে আলমের কাছে মোটা হওয়ার ট্যাবলেট চান রহিমা। রহিমার কথামতো পাঁচটি ট্যাবলেট এনে দেন কাসেমকে। পরে ট্যাবলেট গুলিয়ে কাসেমকে খাওয়ান রহিমা। পরে আলম চলে আসেন। সকালে দেখেন কাসেমের লাশ পড়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *