করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভৈরবের আগানগর দক্ষিণ পাড়া গ্রামের মো. স্বাধীন মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি আজ শনিবার ১৮ জুলাই সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে মারা যান বলে জানিয়েছেন তার পারিবারিক সূত্র। স্বাধীন ওই এলাকার মুতালিব হাজীর ছেলে।
মরহুমের ভাগ্নে আপন আল মাহমুদ জানান, তার মামা স্বাধীন মিয়া ৭/৮ দিন আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেন সেন্টারে ভর্তি হন। সেখানে তার নমুনা প্রতিবেদন পজেটিভ আসলে তিনি এতোদিন ওইখানেই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান। পরে সেখান থেকে লাশ এনে আইআইসিডিআরারে স্বাস্থ্যবিধি মেনে ভৈরবের আগানগর দক্ষিণপাড়া গ্রামে তাঁকে দাফন করা হয়।