• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা
প্রতিরোধে সরকারি-বেসরকারি
অংশিদারিত্ব জোরদারকরণে
অ্যাডভোকেসি ডায়ালগ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ ডায়ালগ সেশনে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধে কিভাবে রেফারেন্স ম্যাকানিজম কাজে লাগাতে হবে, সে সম্পর্কে আলোচনা করা হয়।
অ্যাডভোকেসি ডায়ালগে উপিস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, সদর উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হোমায়রা আফরিন, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, পপি কর্মকর্তা গৌরব মোদক, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত, ব্র্যাকের জেলা পর্যায়ের সকল কর্মসূচীর প্রধানগণ ও ভলান্টিয়ারগণ।
ডায়ালগটি সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল বাতেন। উক্ত সেশনে উপস্থিত অতিথিবৃন্দ সকলেই নারী শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে অভিভাবক ও কমিটি পর্যায়ে সরকারি-বেসরকারি সেবাসমূহ সম্পর্কে আলোচনা করার সুপারিশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *