# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে বিএনপি ইতোপূর্বে চারটি আসনের মনোনয়ন ঘোষণা করেছিল। এবার বাকি দু’টি আসনেও মনোনয়ন ঘোষণা করেছে। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানিয়েছেন, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বৃহস্পতিবার কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিয়েছে।
এর আগে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে আদালতের পিপি জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। দু’টি আসনে মনোনয়ন ঘোষণার পর দুই প্রার্থীর সমর্থকরা মিষ্টি বিতরণ করছেন বলে জানা গেছে।