• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক
অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সোমবার ভোর রাতে একটি গ্রামীণ ব্যাংকের শাখা ও একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে গ্রামীণ ব্যাংকের কোন ক্ষতি হয়নি। তবে শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউজের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। অন্যদিকে কিশোরগঞ্জ-গাজীপুর সড়কের পাকুন্দিয়া শ্রীরামদী এলাকায় গভীর রাতে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ গিয়ে গাছটি সরিয়ে নিয়েছে।
জেলা শহরের নিউটাউন এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদ শাখার বাইরের অংশে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু নৈশ প্রহরি টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন যে কারণে কোন রকম ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ওই শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান। মামলার বিষয়ে প্রশ্ন করলে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক তপন কুমার বিশ্বাস বলেন, আসলে ব্রাঞ্চের কোন ক্ষতিই হয়নি। আগুনের আলামতও পাওয়া যায়নি। কেবল ঘটনাস্থলে গিয়ে একট গন্ধের মত পাওয়া গেছে। তবে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে আটক করেছে। গতকাল দুপুর পর্যন্ত তাঁরা মামলার বিষয়ে কোন চিন্তা করেননি। তবে পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে।
গতকাল সকালে সার্কিট হাউজ এলাকায় গিয়ে দেখা গেছে, আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। ওই এলাকার বাসিন্দা মানিক মিয়াসহ কয়েকজন জানিয়েছেন, এটি বেশ কিছুদিন ধরে মেরামতের জন্য রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তবে ঘটনার সময় এলাকাবাসী ঘুমিয়ে ছিলেন। ফলে কারা আগুন দিয়েছে, সেটা কেউ বলতে পারছেন না। ভোর ৪টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালন মোফাজ্জল হোসেন। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও গিয়েছিল বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। এটি একটি নাশকতার ঘটনা বলে পুলিশের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *