• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে এনসিপির কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন ফল মার্কেটে কার্যালয়টি উদ্বোধন করা হয়।
উদ্বোধন পূর্বে এক আলোচনা ও মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শিহাব আহমেদ তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার মুখ্য সংগঠক ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের মনোনয়ন প্রত্যাশী ভৈরব উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শরীফুল হক জয়। বাজিতপুর উপজেলা প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, বেলাবো উপজেলা যুগ্ম-সমন্বয়কারী মারজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক (যুবশক্তি) মানিক মিয়া ও ভৈরব উপজেলার এনসিপি প্রতিনিধি রিসান কবির, সাবেক যুগ্ম-আহবায়ক মুসাব্বির সাব্বির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অনেক কষ্ট ও রক্তের বিনিময়ে আজ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ত্যাগের কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বিগত দিনে বিএনপি, জাতীয়পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে এ দেশের মানুষের কোনো লাভ হয়নি। আগামীদিনে দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল গঠন করেছে। আসন্ন নির্বাচনে আপনার এনসিপিকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এনসিপি জয়যুক্ত হলে এ দেশের সাধারণ মানুষের জয় হবে। তাই ভোট দেয়ার আগে ভেবে চিন্তা করে এনসিপিকে ভোট দিন। এদিকে জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে নবগঠিত কার্যালয়টিকে ঘিরে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে জানান বক্তারা।
উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা। আলোচনা শেষে কার্যালয়টি উদ্বোধন করেন জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত জুবায়েদ এর মা হোসনে আরা বেগম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *