# নিজস্ব প্রতিবেদক :-
কিশোগঞ্জের হাওর উপজেলা নিকলীতে একটি ট্রলারে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নদীতে হওয়ায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন। তিনি জানান, ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিকলী সদর ইউনিয়নের কামালপুর সেতুর কাছে নরসুন্দা নদীতে নোঙর করা একটি ট্রলারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন। ট্রলারের মালিক নিকলী সদর ইউনিয়নের মহরকোণা গ্রামের আবুল কালাম।