• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর প্রেসক্লাবের সংস্কার, পুনর্গঠন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ নভেম্বর রোববার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে দৈনিক ইনকিলাব পত্রিকার বাজিতপুর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দৈনিক আজকের পত্রিকার বাজিতপুর প্রতিনিধি মো. খলিলুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. আবদুর রহিম রেজু, যুগ্ম-আহ্বায়ক দৈনিক ভোরের ডাক-এর বাজিতপুর উপজেলা সংবাদদাতা সাব্বির আহমদ মানিক। এছাড়া প্রবীণ সাংবাদিক দৈনিক আজকালের খবর বাজিতপুর উপজেলা সংবাদদাতা মো. নজরুল ইসলাম সৃজন কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
সভায় বক্তারা বলেন, বাজিতপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও মুক্তচিন্তার প্রতীক। নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রম, তহবিল গঠন এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনসহ সংগঠনের নিয়মিত কার্যক্রম পুনরায় সক্রিয় করার দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *