• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বিনামূল্যে সাঁতার প্রশিক্ষক নজরুলকে সংবর্ধনা দিলেন ভৈরব আইডিয়াল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ দেয়া রক্ত সৈনিক নজরুল ইসলামকে সংবর্ধনা দিলেন আইডিয়াল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে স্কুল চত্বরে এ সংবর্ধনা প্রদান করেন পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, স্কুলের পরিচালক লুবনা হক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অভিভাবক প্রতিনিধি রোজা সরকার ও শাহাদাত হোসেন।
এ সময় বক্তারা বলেন, নদী মাতৃক নদী বন্দর ভৈরবে অনেক শিশু-কিশোর ও বয়স্ক মানুষও সাঁতার না জানার কারণে মৃত্যুবরণ করেছে। দেশে প্রতিদিন কোথাও না কোথাও সাঁতার না জানার কারণে মানুষ মৃত্যুবরণ করছে। ভৈরবের রক্ত সৈনিক নজরুল তাঁর মানবিক চেষ্টায় ইতিমধ্যে শতাধিক শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ দিয়েছেন। এখনও অনেক শিশু-কিশোর সাঁতার শিখছেন। সাঁতার শেখা শিশুদের মধ্যে প্রায় ৪০ জন শিশু আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। বক্তারা আরো বলেন, সাঁতার বাঁচার জন্য যেমন প্রয়োজন তেমনি মানুষের প্রয়োজনে ব্যায়ামও বটে। সাঁতার সব শ্রেণির মানুষের শেখা উচিত। তাই সরকারের উচিত দেশের প্রতিটি এলাকায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা।
এ সময় বক্তারা ভৈরবে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বা সাঁতার একাডেমি গড়ে তোলার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *