• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মবিনের মোটরসাইকেল শোডাউন

# উজ্জ্বল কুমার সরকার :-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন ২৭ অক্টোবর সোমবার দিনব্যাপী বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন।
সকালে পৌর এলাকার নতুন বাজার থেকে শোডাউনটি শুরু হয়ে হোসেনপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে হোসেনপুর উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়।
শত শত মোটরসাইকেল, ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা আর স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, জহিরুল ইসলাম মবিন বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন। তাঁর নেতৃত্বে হোসেনপুরে বিএনপি আবারও সংগঠিত হচ্ছে। তারা আশা করছেন বিএনপি থেকে এবার তিনি এ আসনে মনোনয়ন পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *