• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে পাহাড়ি কয়েল ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মালেক অ্যান্ড কোং এর পাহাড়ি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১৯ অক্টোবর রোববার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে পৌর শহরের পঞ্চবটি তিন রাস্তার মোড় এলাকায় মালেক মিয়া ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্টেশন অফিসার বলেন, রোববার বিকেল ৫টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, কয়েল ফ্যাক্টরিটি সব দিক দিয়ে ঠিক রয়েছে। সুন্দর ব্যবস্থা সম্পূর্ণ ফ্যাক্টরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সহজ হয়েছে। তবে প্রতিটি ফ্যাক্টরিকে আরো সতর্ক থাকতে হবে। ভৈরব একই কারণে দু’দিন পর পর কয়েল ফ্যাক্টরিগুলোতে আগুন লাগে। অধিকাংশ ফ্যাক্টরিতে যাওয়া যায় না রাস্তা না থাকার কারণে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুন সূত্রপাত কয়েল তৈরির ডায়ার মেশিন অতিরিক্ত গরম হওয়ার ফলে হয়েছে। তবে ফ্যাক্টরিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
কয়েল ফ্যাক্টরীর মালিক গোলাম হোসেন বলেন, ড্রায়ার মেশিন যেন অতিরিক্ত হিট না হয় কর্মচারীদের সর্বদা সতর্ক করে থাকি। বিকালে শুনতে পায় আমাদের কয়েল ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমার অটো ডায়ার মেশিনের অতিরিক্ত হিটে বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েলসহ ২৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *