• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

টানা চতুর্থ দিনে বিক্ষোভে উত্তাল ভৈরব জেলার দাবিতে রেলওয়ে জংশনে মানববন্ধন

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ না ভৈরব, ভৈরব ভৈরব, এক দুই তিন চার জেলা মোদের দরকার, ইন্টেরিম সরকার জেলা মোদের অধিকার স্লোগানে স্লোগানে জেলার দাবিতে মানববন্ধন করেছে ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা। টানা চতুর্থ দিনে আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব বাজার জংশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে ভৈরবের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকার যুব সমাজের নেতৃবৃন্দসহ শত শত মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। তবে ভৈরব থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
মানববন্ধন শেষে ছাত্র সমাজের প্রতিনিধি মুহাম্মদ জাহিদুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, সমাজকর্মী এনকে সোহেল, মওলানা শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ আবির প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকে চতুর্থ দিন শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। সরকার আমাদের দাবি মেনে না নিলে শান্ত পরিবেশ অশান্ত হতে সময় লাগবে না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে সরকার ভুল করবে। ভৈরবকে জেলায় রূপান্তর না করা হলে ভৈরববাসী দাবি আদায়ের জন্য ঢাকার সাথে পূর্বাঞ্চলীয় জোনের সড়কপথ, রেলপথ ও নৌপথ কমপ্লিট শার্টডাউন করা হবে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে সারা দেশ অচল করে দেয়া হবে।
ভৈরববাসীর দাবির মুখে ২০০৯ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ভৈরবকে প্রস্তাবিত জেলা ঘোষণা করেছিল তৎকালীন সরকার। ভৈরবের আওয়ামী দোসররা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিজ স্বার্থের কারণে ভৈরবকে জেলা করতে দেয়নি। ১৪ বছর জেলার মুলা ঝুলিয়ে রেখে ভৈরববাসীর সাথে তামাশা করা হয়েছে।
বক্তারা আরো বলেন, ইন্টেরিম সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা বিভাগ নিয়ে প্রস্তাবনা দিয়েছে। এই ইন্টেরিম সরকারকেই দ্রুত সময়ের মধ্যে ভৈরবকে প্রস্তাবনা জেলায় ঘোষণা দিতে হবে। জেলায় রূপান্তর করে ঢাকা বিভাগের অধীনেই রাখতে হবে। পরবর্তী কর্মসূচি নৌপথে পালন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *