• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

“শোকবার্তা”

“শোকবার্তা”

উপ-পরিদর্শক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং ভৈরব কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ভৈরব এর ২০০১ এস.এস.সি ব্যাচের ছাত্র জনাব মো. তাজুল ইসলাম বাদশা (৩৫) এঁর মৃত্যুতে জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ২০০১ ব্যাচ পেশাভিত্তিক সমবায় সমিতি লি. (জে.ইউ.এইচ.এস ২০০১ ব্যাচ প্রফেশনাল কো-অপারেটিভ লি.) এর সদস্যবৃন্দ গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত।
জনাব তাজুল ইসলাম বাদশা (৩৫) কিডনীজনিত রোগে ঢাকা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)।
জনাব মো. তাজুল ইসলাম বাদশা (৩৫) চাকরি জীবনে একজন কতর্ব্য পরায়ন, সৎ, দক্ষ, অমায়িক ও মানবিক গুনাবলি সম্পন্ন কর্মচারী হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন।
আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুনাময়ের কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *