কিশোরগঞ্জে নতুন ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। তবে নতুন ৩৪ জন সুস্থও হয়েছেন। এ পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ১২ জুলাই রোববার রাতে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে সদর উপজেলায় ৮ জন, আর কটিয়াদী ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো দুই রোগির নমুনাও আবার পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৮২টি নমুনা। এদিন সুস্থ হওয়া ৩৪ জনের মধ্যে কটিয়াদীতে ১৩ জন, সদর উপজেলায় ১১ জন, ভৈরবে ৭ জন ও কুলিয়ারচরে ৩ জন। আর মারা গেছেন কিশোরগঞ্জ ইসলামী ব্যাংকের প্রহরি কুলিয়ারচরের বাসিন্দা গোলাম মোস্তফা। তবে ১১ জুলাই শনিবার জেলায় চিকিৎসাধীন রোগি ছিলেন ২৮১ জন। আর রোববার চিকিৎসাধীন ছিলেন ২৫৬ জন। প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হলেও সুস্থতার হার বেশি হওয়ায় চিকিৎসাধীন রোগির সংখ্যা ক্রমাগত কমছে।