• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ছড়া উৎসব

কিশোরগঞ্জে তিনদিন
ব্যাপী ছড়া উৎসব

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে ‘জেগে ওঠো নরসুন্দা’র উদ্যোগে তিনদিন ব্যাপী ছাড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার শহরের সমবায় কমিউনিটি সেন্টারে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার রফিকুল হক দাদু ভাই। উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, ছাড়াকার আসলাম সানী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, কলকাতার মাসিক কিশোর ভারতীয় নির্বাহী সম্পাদক চুমকী চট্টোপাধ্যায়, কলকাতার ছড়াকার তারাশংকর চক্রবর্তী, দেবলীনা বিশ্বাস, ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব অধ্যাপক আবুল কাশেম প্রমুখ আলোচনা করেন। বিকালের আলোচনা সভা এবং স্থানীয় কবি ও ছড়াকারদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। ছড়া উৎসবে দেশের বিভিন্ন জেলার ছাড়াকার ও কবিগণ অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *