• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে লাকড়ির ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লার লাকড়ির ঘর থেকে জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২ আগস্ট শুক্রবার আনুমানিক সকাল ৯টার দিকে পৌরশহরের বড়খারচর মহল্লার জাকির হোসেনের বাড়ি এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জেসমিন আক্তার (৩০) কুলিয়ারচর পৌরশহরের দিনমজুর জাকির হোসেনের স্ত্রী। সে দুই ছেলে সন্তানের জননী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। সে নিজেও একটি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতেন।
পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকেই তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে রান্নার জন্য লাকড়ির ঘরে ঢুকেই জেসমিনের ঝুলন্ত লাশ দেখতে পান শাশুড়ি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত জেসমিনের ভাই মফিজ মিয়া বলেন, নিহত জেসমিনের স্বামী জাকির হোসেন প্রায়ই নেশার জন্য স্ত্রীর কাজ থেকে টাকা চাইতো আর টাকা না দিলে মারধর করতো।
এ ঘটনায় কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *