• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

দেড় যুগ পর বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দেড় যুগ পর বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগস্ট বুধবার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ মজিবুর রহমান ইকবাল সভাপতি, মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সম্মেলন উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ্ ওয়ারেশ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবুল ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
সঞ্চালনায় ছিলেন, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *