• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে প্রবাসী সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ভৈরবে প্রবাসী সংগঠনের উদ্যোগে
শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Byমো. আল আমিন টিটু :-

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসী সংগঠনের উদ্যোগে দু’টি গ্রামের গবীর ও কর্মহীন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর ও জাফর নগর গ্রামে ভবানীপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু এবং ১টি গোসলের সাবান। দেশের করোনা পরিস্থিতিতে উপজেলার প্রত্যন্ত গ্রামঞ্চলে প্রবাসীদের এমন উদ্যোগে খুশি সমাজের গরীব ও কর্মহীন মানুষজন। অসময়ে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে অনেকের মুখে হাসি ফুটেছে।
ত্রাণ সামগ্রী বিতরণের আগে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মো. জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, শ্রীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল বাসার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জৈইন উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী হারুনুর রশিদ, নাসির উদ্দিন ও ব্যবসায়ী মাসুম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা সংগঠনের ভূয়সী প্রসংশা করে বলেন, গ্রামের যুবকরা প্রবাসী হয়েও তারা ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় ও গবীর মানুষদের কথা ভেবে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। আশা করি মানুষের কল্যাণে তারা এর ধারাবাহিকতা অব্যহত রাখবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভবানীপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের সদস্য হাজী মো. মিন্টু মিয়া জানান, এই প্রথম আমরা ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু করেছি। ভবিষতে আমরা জনকল্যাণে আরও কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *