• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে টিকাদান নিয়ে সংবাদ সম্মেলন

হাম-রুবেলায় মারা যায় ৩০০ শিশু

কিশোরগঞ্জে টিকাদান
নিয়ে সংবাদ সম্মেলন

মোস্তফা কামাল :

বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে আলোড়ন চললেও নিরবে হাম-রুবেলা ভাইরাসে বিশ্বে দৈনিক ৩০০ শিশুর মৃত্যু হচ্ছে। যত শিশুমৃত্যুর ঘটনা ঘটছে, এর মধ্যে শতকরা ৩৩ ভাগ মারা যাচ্ছে হাম-রুবেলায়। ৫ মার্চ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা (ইনজেকশন) দেয়া হবে। টিকাদান কর্মসূচী প্রচার ও সফল করার উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মুরাদ মজুমদার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিক্যাল অফিসার ডা. মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কর্মসূচীতে সারাদেশে ৩ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেয়া হবে। কিশোরগঞ্জে টিকা দেয়া হবে মোট ৮ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন শিশুকে। এর মধ্যে ১৮ থেকে ২৪ মার্চ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। পরের দু’সপ্তাহ প্রতিটি সরকারি হাসপাতালসহ এলাকায় এলাকায় প্রচলিত টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের টিকা দেয়া হবে। যেসব শিশু এর আগে এই টিকা পেয়েছে, তাদেরকেও এবারের কর্মসূচীর আওতায় টিকা প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *