কিশোরগঞ্জে নতুন ২১ জনের করোনা ধরা পড়েছে। সুস্থও হয়েছেন আরো ২১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাব থেকে বৃহস্পতিবার রাতে পাওয়া ১৮৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ১৭ জন, তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী ও ইটনায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ১৬৭টি নমুনা। এদিন সুস্থ হওয়া ২১ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ১০ জন, হোসেনপুরে ৮ জন ও ভৈরবে ৩ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯৮ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৪ জন, আর মারা গেছেন ২৯ জন। বৃহস্পতিবার জেলায় আক্রান্ত রোগি ছিলেন ৩১৫ জন।