• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ

ভৈরবে আন্তর্জাতিক নারী
দিবস উপলক্ষে নারী সমাবেশ

মিলাদ হোসেন অপু :

প্রজন্ম হোক সমতা, সকল নারীর অধিকার- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভৈরবে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এই নারী সমাবেশের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। পুরুষের পাশাপাশি নারীদেরও দেশের উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরই বাংলাদেশের নারী পুনর্বাসন ব্যবস্থা করেন। পরবর্তীতে ১৯৭৪ সালে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নারীর পুনবার্সন বোর্ডকে বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তর করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী উন্নয়নে যে বীজ রোপন করেছেন এবং সোনার বাংলা গড়তে যে রূপরেখা তৈরি করেছিলেন জননেত্রী শেখ হাসিনা সেই আঙ্গিকে পুরুষের পাশাপাশি নারীদের উন্নয়নের মাধ্যমে একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
নারী সমাবেশে উপজেলা মহিলা সংস্থার বিভিন্ন প্রোগ্রামের প্রশিক্ষণার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থাকর্মী ও নির্বাচিত নারী, জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *