• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নয়াহাটি-খনারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হকের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নয়াহাটি-খনারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই শুক্রবার বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (BIIT)-এর মহা-পরিচালক, আইইউটি’র ভিজিটিং প্রফেসর ড. এম আব্দুল আজিজ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. শফিউদ্দিন, বাজিতপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর ডা. ইয়াকুত আলী, পিরিজপুর আলিম মাদ্রাসা সুপার আবু বকর সিদ্দিক, নিলখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আতাউর রহমান, বাজিতপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।
সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষার মান উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, নয়াহাটি-খনারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি আমানুল্লাহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *