• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জের হাওরের নতুন পানিতে চলছে মাছ শিকার

কিশোরগঞ্জের হাওরের নতুন
পানিতে চলছে মাছ শিকার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওরের এই সময়ের চিরচেনা চেহারা যেন নেই। চারিদিকে অথৈ পানি থাকার কথা থাকলেও এবার চিত্র ভিন্ন। অনেক জায়গায় উঁচু জমিগুলো পানির ওপরে জেগে আছে। অথচ এই সময়ে সেখানে আরও অন্তত ৪-৫ ফুট পানি থাকার কথা ছিল। এর মধ্যেই মৎস্য শিকারিরা দল বেঁধে হাওরে জাল নিয়ে নেমেছেন মাছ শিকারে।
এই সময়টাতে সাধারণত অথৈ জলরাশিতে ছোট-বড় নৌযানগুলোর চলাচলের কোন নির্দিষ্ট পথ থাকে না। সবদিকেই চলাচল করতে পারে। কিন্তু এবছর প্রত্যাশামত পানি আসেনি। নৌযানগুলোকে চলতে হচ্ছে সতর্কতার সাথে। কিছু পথ জমির ওপর দিয়ে যেতে পারলেও অনেক জায়গায় খুঁজে নিতে হচ্ছে নদী বা খাল। ঘোর পথে গন্তব্যে যেতে সময়ও লাগছে বেশি। একটু ভুল করলেই জমির আইলে বা ডুবো সড়কে নৌযান আটকে যাচ্ছে।
এই অবস্থার মধ্যেও মৎস্য শিকারিরা বিভিন্ন ধরনের জাল নিয়ে নেমে পড়েছেন হাওরের পানিতে। স্থানীয় প্রজাতির মাছের মধ্যে চাপিলা, মলা, সরপুঁটি, বোয়াল, কাইক্কা, পুঁটি, চিকরা, টেংরা, বাচা, চিংড়ি, বিভিন্ন জাতের কার্প ইত্যাদি মাছ শিকার করছেন। বাজারে এখন বর্ষার পানির প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। সুস্বাদু হবার কারণে ফিশারি বা পুকুরের মাছের তুলনায় হাওরের এসব মাছের দাম খানিকটা বেশি। এ সময় পেশাদার জেলে সম্প্রদায়ের পাশাপাশি কৃষকরাও বাড়তি আয়ের জন্য বর্ষার পানিতে মাছ শিকার করে থাকেন। পরিবারের চাহিদা মিটিয়ে বহু মাছ তারা বাজারে বিক্রি করেন।
সম্প্রতি হাওরের বিশাল জলরাশিতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জায়গায় প্রচুর মাছ শিকারি জাল আর চাঁইসহ মাছ ধরার বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে মাছ ধরছেন। এসব মাছ কেউ বালিখলা আড়তে নিয়ে বিক্রি করছেন, কেউ বা বিভিন্ন হাটবাজারে নিয়ে বিক্রি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *