• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বুধবার সকাল ১১টায় সরারচরের ইকবাল মার্কেট চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী নেতাকর্মীদের প্রতি স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিলেন বা রাজাকারপন্থী চিন্তাধারায় বিশ্বাসী, তাদের কোনোভাবেই বিএনপির সদস্যপদ দেওয়া যাবে না।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম আশফাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ পৌর বিএনপি মনিরুজ্জামান মনির, ১নং যুগ্ম-আহ্বায়ক, বাজিতপুর উপজেলা বিএনপি মোস্তফা আমিনুল হক, যুগ্ম-আহ্বায়ক, বাজিতপুর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো. মহসিন মিয়া, যুগ্ম-আহ্বায়ক, বাজিতপুর উপজেলা বিএনপি ও সভাপতি, সরারচর ইউনিয়ন বিএনপি।
সঞ্চালনায় ছিলেন, মো. লিটন ভূঁইয়া, সাধারণ সম্পাদক, সরারচর ইউনিয়ন বিএনপি।
বক্তারা বলেন, আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে যেন দলের ভেতরে অনুপ্রবেশকারী বা সুবিধাবাদী কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদেরকেই সদস্যপদে অগ্রাধিকার দেওয়ার ওপর সবাই গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *