• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনে বাজিতপুর সেরা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিশোরগঞ্জ জেলার মধ্যে ধারাবাহিক সাফল্য অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছে বাজিতপুর উপজেলা। বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত সময়কালে কয়েক মাসে প্রথম এবং কয়েক মাসে দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলা প্রশাসন এই খাতে একটি অনন্য নজির স্থাপন করেছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম-এর দিকনির্দেশনায় চালু হওয়া ‘বাজিতপুর মডেল’ কার্যক্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। এ মডেলের আওতায় উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসমূহ সমন্বিতভাবে জনগণের বাড়ি বাড়ি গিয়ে তথ্য ও প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করে এবং সরাসরি বাড়িতে সনদ পৌঁছে দেয়।
জানা গেছে, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বাজিতপুরে যোগদানের পর থেকেই জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, সুস্পষ্ট দিকনির্দেশনা এবং স্থানীয় সরকার শাখার মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক পরিশ্রমে বাজিতপুর উপজেলা ধারাবাহিকভাবে কিশোরগঞ্জ জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করে আসছে। ২০২৪ সালের ডিসেম্বর এবং ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মে ও জুন মাসে বাজিতপুর উপজেলা ১ম স্থান, আর মার্চ ও এপ্রিল মাসে ২য় স্থান অর্জন করেছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, “জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করায় আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমাদের এই সাফল্য প্রমাণ করে যে সম্মিলিত প্রচেষ্টা ও দৃঢ় সংকল্প থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। আমরা বাজিতপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”
বাংলাদেশে, ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাইন উদ্দিন বলেন, “সঠিক জন্ম তারিখ সংবলিত জন্মসনদ একজন নাগরিকের অধিকার এবং এটি বিভিন্ন সরকারি সেবা গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, নিবন্ধন বাধ্যতামূলক এবং তা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য।”
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধনে কিশোরগঞ্জ জেলার ১০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে বাজিতপুর উপজেলার ৫নং হালিমপুর ইউনিয়ন পরিষদ ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রথম স্থান দখল করে আছে।
বাজিতপুরের এই সাফল্য নিঃসন্দেহে অন্যান্য উপজেলার জন্য অনুপ্রেরণা। নাগরিকসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যে আন্তরিকতা ও উদ্যোগ দরকার, বাজিতপুর তারই একটি মডেল হয়ে উঠেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *