• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৪

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৪

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন নতুন ২৭ জন। আর মারাও গেছেন আরো একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৭ জুলাই মঙ্গলবার রাতে পাওয়া ১৭১টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে সদর উপজেলায় ৪ জন, কটিয়াদীতে ৩ জন, পাকুন্দিয়া, কুলিয়ারচর ও বাজিতপুরে ২ জন করে এবং করিমগঞ্জে একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া এদিন পুরনো এক রোগী ও অন্য জেলা থেকে সংক্রমিত এক রোগীর নমুনাও পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ১৫৫টি নমুনা। এদিন সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে আছেন মিঠামইনে ৬ জন, সদর উপজেলায় ৫ জন, বাজিতপুরে ৪ জন, কটিয়াদী ও ইটনায় ৩ জন করে, করিমগঞ্জ, ভৈরব ও নিকলীতে ২ জন করে। মঙ্গলবার সৈয়দ নজরুল হাসপাতালে হাবিব উল্লাহ নামে জেলা শহরের এক হোমিও চিকিৎসক মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৬০ জন, মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩১৫ জন, মারা গেছেন মোট ২৯ জন। এদিন মোট চিকিৎসাধীন রোগী ছিলেন ৩১৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *