• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে এমপি নাজমুল হাসান পাপনের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুলিয়ারচরে এমপি নাজমুল হাসান পাপনের
রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর আশুরোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ জুলাই) বুধবার বাদ আছর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, সাধারণ সম্পাদাক মো. আলাল উদ্দিন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, আওয়ামী লীগ নেতা মেজর মোহাম্মদ নূরুল ইসলাম (অব.), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, পৌরসভার প্যানেল মেয়ার অলি উল্লাহ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবু ফয়েজ, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবু বক্করসহ উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। এ সময় নাজমুল হাসান পাপনের আশুরোগ মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ূম খাঁন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *