• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগকে উজ্জীবিত করতে মাঠে সিভিল সার্জন

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন সিভিল সার্জন (মাঝে) ডা. মুজিবুর রহমান। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনা মোকাবেলায় স্বাস্থ্য
বিভাগকে উজ্জীবিত করতে মাঠে সিভিল সার্জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা মোকাবেলা ও চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক থেকে শুরু করে সকল কর্মী ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ অব্যাহত থাকলেও এর ব্যাপকতা কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। এছাড়া প্রতিদিন যে পরিমাণ সংক্রমিত হচ্ছে, এর চেয়ে অধিক সংখ্যক রোগী সুস্থ হয়ে উঠছেন। ফলে জেলায় প্রতিদিনকার চিকিৎসাধীন বা আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ক্রমাগত কমে আসছে। এই ধারা অব্যাহত রেখে করোনা মোকাবেলায় সাফল্য অর্জনের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রতিটি কর্মীকে উজ্জীবিত করার জন্য সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান তার দৈনন্দিন দাপ্তরিক কাজের ফাঁকে ফাাঁকে বিভিন্ন উপজেলা সফর করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসক ও অন্যান্য স্টাফদের সঙ্গে মতবিনিময় করছেন, করোনা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার জন্য দিকনির্দেশনা দিচ্ছেন। এর অংশ হিসেবে তিনি ৫ জুলাই মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জমির হাসিবুস সাত্তারসহ অন্যান্য চিকিৎসক ও স্টাফগণ উপস্থিত ছিলেন। এরপর তিনি হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন এবং মতবিনিময় করেন

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় করছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। -পূর্বকণ্ঠ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *