• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

গাজীপুরে গার্মেন্ট শ্রমিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

গাজীপুরে গার্মেন্ট শ্রমিক
হত্যার বিচারের দাবিতে
কিশোরগঞ্জে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
গাজীপুরের কোণাবাড়িতে গার্মেন্ট কারখানায় বিদ্যুৎ শ্রমিক হৃদয় হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার সকালে জেলার হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন বিভিন্ন দাবি সংবলিত পোস্টার নিয়ে মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. আলাল মিয়া ও সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম। সংহতি প্রকাশ করেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা ও শ্রমিক নেতা হারেছ মিয়া।
বক্তাগণ বলেন, গাজীপুরের কোণাবাড়ি এলাকার গ্রীনল্যান্ড গার্মেন্ট কারখানার বিদ্যুৎ শ্রমিক হৃদয় শ্রমিকদের অধিকার ও সমস্যা নিয়ে কথা বলতেন, আন্দোলন করতেন। মালিক পক্ষ তার ওপর ক্ষিপ্ত ছিল। এর জের হিসেবেই গত ২৮ জুন ভোরে হৃদয়কে মালিক পক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে। এর পরই শ্রমিক অসন্তোষ থেকে নিজেদের রক্ষা করতে মালিক পক্ষ কারখানা বন্ধ করে দেয়। বক্তাগণ সিসি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সাথে উপযোগী কর্ম পরিবেশ ও সকল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *