• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বরিশালে গণঅধিকার পরিষদের সভাপতি-সম্পাদকের নামে জাপার মামলায় বিক্ষোভ

বরিশালে গণঅধিকার পরিষদের
সভাপতি-সম্পাদকের নামে
জাপার মামলায় বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
বরিশালের আদালতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ২৫ নেতা-কর্মীর নামে জাতীয় পার্টির দায়ের করা মামলা গ্রহণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ৪ জুলাই শুক্রবার বিকালে জেলা শহরের পুরানথানা এলাকার কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি মুক্ত মঞ্চ এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সেখানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জাতীয় পার্টি পতিত ফ্যাসিস্টের দোসর। তাদেরও বিচার হতে হবে। অথচ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আপোষহীন নেতাদের নামে এই দোসরদের মামলা আদালত আমলে নিয়েছে। এই মামলাকে মিথ্যা বানোয়াট আখ্যা দিয়ে আবু হানিফ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
দলের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন তালকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম-সম্পাদক ফয়সাল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সহ-সম্পাদক আশরাফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *