• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে এক ইউপি সদস্যের বাড়িতে হামলা, ৩ শিশু আহত

কুলিয়ারচরে এক ইউপি সদস্যের
বাড়িতে হামলা, ৩ শিশু আহত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ৩ শিশু আহত হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে স্থানীয় রামদী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মো. জামান মিয়ার বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে।
ইউপি সদস্য জামান মিয়া (৪৫) অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী বাড়ির মৃত মারফত আলীর পুত্র মো. মইজুদ্দিন (৫৫) ও তার পুত্র মো. খোকন মিয়া (২৮) সহ মৃত বিলাত আলীর পুত্র আব্দুর রশিদ (৫০) দের বাড়ির সামনের রাস্তা দিয়ে বালুভর্তি একটি ট্রাক জামান মিয়ার বাড়িতে আসার পথে মইজুদ্দিন লোকজন নিয়ে ট্রাক আটক করে এ রাস্তা দিয়ে যেতে নিষেধ করে। এমন সময় ইউপি সদস্যের স্ত্রী মুক্তা বেগম এগিয়ে এসে রাস্তায় ট্রাক আটক করার কারণ জিজ্ঞাসা করলে প্রতিপক্ষ মুক্তা বেগমকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এক পর্যায়ে মইজুদ্দিন, খোকন মিয়া ও আব্দুর রাশিদসহ ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্রাদী নিয়ে ওই ইউপি সদস্যের বাড়িতে হামলা করে ৩টি বসত ঘর ভাংচুর করে ঘরে থাকা নগদ টাকাসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। হামলার সময় প্রতিপক্ষ ইউপি সদস্যের ছেলে আব্দুর রহমান (১৫) আব্দুর রোহান (১৩) ও জিহাদ (৯)কে মারধর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় ইউপি সদস্য জামান মিয়া বাদী হয়ে ওই দিন রাতে মো. খোকন মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৫-৬ জনের নামে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে রাতেই কুলিয়ারচর থানার এসআই আকবর ঘটনার স্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *