• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন

কিশোরগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতি-সম্পাদকসহ
আওয়ামী প্যানেল জয়ী

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৪ পদের মধ্যে ১২টি পদে জয়লাভ করেছে। ৪ মার্চ বুধবার আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শাহ আজিজুল হক ২৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস পেয়েছেন ২৩০ ভোট। আর জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মো. শাহজাহান পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদ ও সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ ৩৬০ ভোট পেয়ে টানা ১২ বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট সাজ্জাদুল হক পেয়েছেন ১৩১ ভোট। জাতীয়তাবাদী প্যানেল থেকে কেবল একজন সহ-সভাপতি লাইব্রেরি সম্পাদক বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট এস.এম মাহবুবুর রহমান। মোট ৫৩৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *