• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ঘোড়ায় চরে গিয়ে কবর খুড়ে দিতেন মনু মিয়া তিনি আজ হাসপাতালে দুর্বৃত্তদের হাতে খুন ঘোড়া

প্রিয় ঘোড়ার পিঠে মনু মিয়া -পূর্বকণ্ঠ

ঘোড়ায় চরে গিয়ে কবর
খুড়ে দিতেন মনু মিয়া
তিনি আজ হাসপাতালে
দুর্বৃত্তদের হাতে খুন ঘোড়া

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বৃদ্ধ মনু মিয়া। তিনি পূণ্য এবং সেবার পেশা হিসেবে বেছে নিয়েছেন কবর খনন। কেবল নিজ এলাকা নয়, দেশের যে প্রান্ত থেকেই ডাক আসুক না কেন, তিনি ছুটে যান কবর খনন করতে। এই জীবনে সাড়ে তিন সহস্রাধিক কবর খনন করেছেন বলে জানা যায়। সুস্থ থাকলে আগামীতেও এ পেশায় নিজেকে নিয়োজিত রাখার আশা করেন।
মনু মিয়া বহু বছর কখনও পায়ে হেঁটে, কখনও বিভিন্ন যানবাহনে গিয়ে কবর খনন করে দিয়ে আসতেন। কয়েক বছর ধরে তিনি একটি ঘোড়া কিনে সেই ঘোড়ায় চড়ে কবর খনন করতে যেতেন। কিছুদিন ধরে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পেশাগত প্রিয় সাথী ঘোড়াটা বাড়িতেই রেখে গিয়েছিলেন। কিন্তু পাষণ্ড অজ্ঞাত দুর্বৃত্তরা এই নিরীহ বোবা প্রাণীটিকে মেরে ফেললো! গত ১৬ মে শুক্রবার রাতে মৃত অবস্থায় ঘোড়াটাকে পাওয়া গেছে মিঠামইনের কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকার একটি পতিত জমিতে।
এ ঘটনায় এলাকাবাসী একদিকে ক্ষুব্ধ, অন্যদিকে শোকাহত। নিন্দা বইছে সর্বত্র। এরকম একটি ব্যতিক্রমি মহান পেশায় মনু মিয়ার সাথী ছিল যেই ঘোড়াটা, এর প্রতি এমন নিষ্ঠুরতা দেখাতে পারে, এরা কারা। কেমন মানুষই বা তারা! মানুষের আদল হলেও এদেরকে কী আদৌ মানুষ বলা যায়! এমন প্রতিক্রিয়া সর্বত্র। তবে কারা এমন নিষ্ঠুর কাণ্ড ঘটিয়েছে, এদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর প্রতিও মানুষ দাবি জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ক্ষোভের আগুন পরিলক্ষিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *