• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মানবিক করিডোরের প্রতিবাদে বিক্ষোভ

মানবিক করিডোরের
প্রতিবাদে বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
পার্বত্য অঞ্চলে তথাকথিত মানবিক করিডোর প্রদান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে হস্তান্তর ও বাংলাদেশে কাতারের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা করতে দেওয়ার পায়তারার প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার বিকালে বাম গণতান্ত্রিক জোটভুক্ত সিপিবি ও বাসদ (মার্ক্সবাদী) জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। এসময় শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা করে নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এসময় জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান ও জেলা বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মো. আলাল মিয়া বলেন, মানবিক করিডোর, বন্দর ব্যবস্থাপনা ও কাতারের অস্ত্র কারখানার আড়ালে বাংলাদেশে বিদেশী বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। এক সময় বাংলাদেশ বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির খেলার পুতুলে পরিণত হবে। বাংলাদেশ আঞ্চলিক ও বিশ্ব রাজনীতির খেলার মাঠে পরিণত হবে। আমাদের সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। আমরা সাম্রাজ্যবাদীদের শোষণের শৃংখলে নতুন করে বাঁধা পড়ে যাব। এই প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হরয়ার জন্য বক্তাগণ দেশপ্রেমিক জনগণের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *