# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ মে বুধবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পেইডে লিখিত ভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে ভৈরবের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ কাইজারকে আহ্বায়ক ও সোহেল মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও আরো ৮ জনকে কমিটিতে রাখা হয়। কমিটিতে থাকা অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাক্কির আজাদ সাব্বির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রনি আহমেদ, মুখ্য সংগঠক রাফি আহমেদ রোহান, মুখপাত্র মেহেদী হাসান, সংগঠক মোহাম্মদ সিয়াম, রায়হান সরকার, আবির, ইসানুল ইসলাম নাহিদ।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয় কমিটির সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচার সরকার পতনের মুখ্য ভূমিকা পালন করেছে। ৭ মে ভৈরব উপজেলা শাখার আংশিক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।