• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় বজ্রপাতে নবম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত, আহত এক

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নবম শ্রেণির দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। ৬ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫)। এ ঘটনায় একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫) আহত হয়েছেন। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইরিনা, প্রিয়া ও বর্ষা বাড়ি থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্কুলের দিকে রওনা হয়। এ সময় ভিপি হাকিমের বাড়ির সামনে পৌঁছলে ঝড়সহ বৃষ্টিপাতের কবলে পড়েন শিক্ষার্থীরা। হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে যান তিন শিক্ষার্থী। পরে স্থানীয়তা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালে গিয়ে নিহতের পরিবাবের খোঁজ-খবর নিয়েছি এবং নিহতের পরিবারকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। এসময় বজ্রপাতের বিষয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *