• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

সাংবাদিককে আটক করে মামলায় গ্রেপ্তার দেখালো

সাংবাদিককে আটক করে
মামলায় গ্রেপ্তার দেখালো

# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদীতে এক সাংবাদিককে পুলিশ আটক করেছে। তিনি কালবেলা পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বদরুল আলম নাঈম। তাঁকে কিশোরগঞ্জ সদর থানায় তরিকুল ইসলাম নামে এক ছাত্রের ২৪ মার্চ দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিস্ফোরক আইনে মামলাটি হয়েছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ১৬৫ জনের নামে ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী উপজেলা সদর থেকে তাঁকে আটক করা হয়েছে। তবে কটিয়াদী থানায় কোন মামলা নেই। কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাঁকে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সরকারী গুরুদয়াল কলেজের আহত ছাত্র তরিকুল ইসলাম সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেছিলেন। সেই মামলায় নাঈমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানিয়েছেন, নাঈমের বিরুদ্ধে পূর্বে কোন মামলা না থাকলেও বৈষম্য বিরোধী মিছিলে হামলা ও সম্প্রতি মিছিল আয়োজনের প্রস্তুতির কিছু সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *