• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পাকুন্দিয়া বিক্ষোভ

# রাজন সরকার :-
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। ৭ এপ্রিল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, সেইভ গাজা ফ্রি প্যালেষ্টাইন, ইসরাইলি পণ্য বয়কট বয়কট’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
ফেইসবুক ভিত্তিক গ্রুপ ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এসএম রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আব্দুল কুদ্দুছ, পৌর জামায়াতের আমির নাজমুল হক, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল, ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *