# উজ্জ্বল কুমার সরকার :-
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র্যালিতে হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাঞ্জন পন্ডিত, সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, সাংবাদিক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, নার্স, কর্মচারী ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।