# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
“সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে আয়োজিত হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৫তম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান। ৬ এপ্রিল রোববার বিকাল ৪টায় পৌর শহরের রাণীর বাজার জেহাদী মসজিদ সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার শাহ্ মোহাম্মদ দীন ইসলাম পীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার উপ-কমিটির সদস্য আল্লামা শায়েখ জয়নাল আবেদীন ক্বাদেরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিল এর খাদেম আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী।
সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ সানু ও অধ্যাপক আলী রেজা খাঁন ফাহীম, ভৈরব পাক পাঞ্জাতন দরবার শরীফের পীর শাহ্ সূফি ফকির মোহাম্মদ মজিবুর রহমান মজনু মিয়া, ভৈরবের এরফানিয়া দরবার শরীফের খাদেম আলহাজ্ব আবু হানিফ বাদল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক যুবনেতা খন্দকার মোবারক হোসাইন আল ক্বাদেরী।
বিশেষ বক্তা ছিলেন, কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি যুবনেতা হাফেজ জসীম উদ্দিন আল কাদরী ও কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা হাফেজ তাফসিরুল ইসলাম হানাফি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলা উদ্দিন আলম, মোহাম্মদ মাসুদ হোসাইন,
মুফতি মোবাশ্বের হোসাইন, ছাত্রনেতা মোহাম্মদ মাসুম বিল্লাহ, ভৈরব উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।