• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

সাংগঠনিক নিরবতা ভেঙে জানান দিলেন মিছিলে

ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস-এর উদ্যোগে ঈদ শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

সাংগঠনিক নিরবতা ভেঙে
জানান দিলেন মিছিলে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সরকারি গুরুদয়াল কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ওয়ালীউল্লাহ রাব্বানী। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাবার পর সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি করা হয়েছিল। ২০০৯ সালে সেই কমিটি ভেঙে দিয়ে বিএনপির চেয়ারপার্সনের বর্তমান উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
মূলত তখন থেকেই ওয়ালীউল্লাহ রাব্বানী প্রকাশ্য সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন। দীর্ঘ কয়েক বছর তিনি মান-অভিমান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন বলে তাঁর অনুসারীরা মন্তব্য করেছেন। কিন্তু দীর্ঘ নিরবতার পর তাঁর সমর্থকরা ৬ এপ্রিল রোববার বিকালে ‘ওয়ালিউল্লাহ রাব্বানী ফ্যানস’ ব্যানারে জেলা শহরে বিশাল প্রচার মিছিল করেছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস-এর উদ্যোগে ঈদ শোভাযাত্রা পরিচয়ে মিছিলটি করা হয়েছে। তবে রাব্বানী মিছিলে ছিলেন না। মিছিলে রাব্বানীকে ‘আগামী দিনের এমপি’ আখ্যাসহ নানা বিশেষণে ভূষিত করে শ্লোগান দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে কর্মীরা মিছিলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
বিকালে শহরের রথখলা ময়দান থেকে মিছিল শুরু হয়ে আবার রথখলা ময়দানে গিয়ে শেষ হয়। তবে মিছিলের আগে-পরে কোন বক্তৃতা পর্ব ছিল না। মিছিলে নেতৃত্ব দেন এপিপি শেখ ফারুক আহমদ, এপিপি শাহ কামাল, এপিপি আফজাল রহমান, এপিপি কবীর হোসেন সুমন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্ণেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *