# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার নিকলীর কুর্শা এলাকায় জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ‘মেসার্স আলতাফ ব্রিকস’ নামে ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০২৩ ভঙ্গ করার দায়ে এসকেভেটর দিয়ে ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ভাটার কিলন ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানিয়েছেন, অভিযানকালে তিনিসহ পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা, মেজর মোহাইমিনুল হাসানের নেতৃত্বে সেনা সদস্য, জেলা ও নিকলী থানার পুলিশ এবং আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।