# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদ ইফতার মাহফিল করেছে। বুধবার জেলা শহরের উজানভাটি হোটেলে বিভিন্ন শ্রেণী-পেশার সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক অভি চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৬ বছর দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তাহলে মানুষ বলবে, আমরা আগেই ভাল ছিলাম। নতুন করে কোন চাঁদাবাজি, দখলবাজি যেন না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।