# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়েছে। কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কটিয়াদী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।